জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে চবিতে দোয়া মাহফিল

চবি প্রতিনিধি | শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ‘গণতন্ত্রের মা’ খ্যাত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াএর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হয়। গতকাল শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদস্থ মিজানুছ্‌ ছালাম জামে মসজিদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারএর উদ্যোগে বিশেষ শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়া আজীবন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, কর্মকর্তাকর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন। মাহফিলে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে আসলাম চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধশিশুদের মানসিক স্বাস্থ্য