জাতীয় সংসদই হোক সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু

ইসলামিক ফ্রন্টের সভায় নেতৃবৃন্দ

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, কষ্টমূল্যে অর্জিত ত্রয়োদশ জাতীয় সংসদ জনআকাঙ্খা পূরণে ব্যর্থ হলে দেশজাতি লক্ষ্যভ্রষ্ট হবে নিঃসন্দেহে। সুতরাং রাজপথ নয়, জাতীয় সংসদই হোক সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। রাজধানীর কাওরান বাজারস্থ দলীয় কার্যালয়ে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, মাওলানা কাজী জসিম উদ্দীন, অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, এড. এমদাদুল হক পাটোয়ারী, , ম হামেদ হোসাইন, এইচ, এম, মুজিবুল হক শাকুর, আমজাদ আলী লিটন।

সভায় সংগঠনের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর ৫ আগস্ট পরবর্তী দেশের বিভিন্ন মসজিদে মবের শিকার খতিব, ইমামমুয়াজ্জিন ও চাকুরিচ্যুত নিরীহ ব্যাংকারদের অবিলম্বে চাকুরি পুনর্বহালের দাবি জানান।

মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, তরিকুল হাসান লিংকন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, ছৈয়দ আতিকুল হক আনাস, আল্লামা ছৈয়দ বদরুর রেজা সেলিম, এস, এম কাউসার, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ শামসুদ্দোহা, অধ্যক্ষ হেলাল উদ্দীন আলকাদেরী, মুফতি নিজাম উদ্দীন নোমানী, মাওলানা মনির হোসাইন, আলম রাজু, মাওলানা আল আমিন আবেদী, এড. বাবুল আকতার বাদশা, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান
পরবর্তী নিবন্ধইসি থেকে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরো ৭৩ জন