আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ১০ থেকে ১৪ জুন ঢাকায় আই.এইচ.এফ (ইয়ুথ ও জুনিয়র) চ্যালেঞ্জ ট্রফি হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অংশ নেবে। এলক্ষ্যে জাতীয় যুব হ্যান্ডবল দল গঠনে ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে। সে ট্রায়ালে ডাক পেয়েছেন চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দলের খেলোয়াড় মো. ফারদিন ইসলাম তানিম এবং মো. মিনহাজুল ইসলাম আবিদ। উক্ত চ্যাম্পিয়নশিপে আই.এইচ.এফ এশিয়ান জোন ২ এর অন্তর্ভুক্ত স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা এবং ইয়েমেন জাতীয় যুব ও জুনিয়র দল অংশগ্রহণ করবে।













