জাতীয় মার্শাল আর্টে চট্টগ্রামের সাফল্য

| শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

গত ৬ এবং ৭ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হয়েছে শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শালআর্ট প্রতিযোগিতা। এই কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে ৫ টি স্বর্ন পদক অর্জন করেন। স্বর্ন পদক বিজয়ীরা হলেন ঃ কাতা মেয়ে ৮–১০ বছর ইভেন্টে মাহদিয়া জিতেছে স্বর্ন। কাতা ছেলে ৮–১০বছর বয়সীদের ইভেন্টে আল ফেসানি জিতেছে স্বর্ন পদক। ৩৫ কেজি মহিলা কুমিতে স্বর্ণ পদক জিতেছে মাহদিয়া। ৬০ কেজি পুরুষ কুমিতে স্বর্ণ পদক জিতেছেন বেশারত। ৭৫ কেজি উন্মুক্ত পুরুষ কুমিতে রাফি জিতেছেন স্বর্ন পদক। এদিকে ঢাকা থেকে ফিরে পদক জয়ী কারাতেকাররা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে সাক্ষাত করেন। তিনি পদক বিজয়ীদের জেলা ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সহ–সভাপতি দিদারুল আলম চৌধুরী, হাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, কারাতে কমিটির চেয়ারম্যান শাহজাদা আলম, কারাতে কমিটির সহ–সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সদস্য এ বি রনি ও সিনিয়র কারাতেম এম সরওয়ার খসরু।

পূর্ববর্তী নিবন্ধভেটারেন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চট্টগ্রাম মাস্টার্স
পরবর্তী নিবন্ধএকদিন এগিয়ে আনা হলো কাতার বিশ্বকাপ