জাতীয় পার্টি সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবে

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আবু তাহের

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আবু তাহের বলেছেন, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রাজনৈতিক ময়দানে বাধাবিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবে। দেশে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিশুদের হাম টিকা, আইনশৃঙ্খলাসহ হাজারো সমস্যা বিরাজমান। সংসদে দেশের এসব সমস্যাসংকট নিয়ে এমপিদের আলোচনা করা উচিৎ।

গতকাল শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চায়আবারো পাকিস্তানে নিয়ে যেতে চায়, তাদের আকাঙ্ক্ষা এদেশে বাস্তবায়ন হবে না। জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করার কাজে মনোনিবেশ করতে হবে।

সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুচ্ছফা সরকার বলেন, আজ জাতীয় পার্টিকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। দক্ষিণ জেলা জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য জেলার আওতাভুক্ত সকল থানায় কর্মীসভা করার জন্য থানা নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান তিনি।

দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য বোরহান উদ্দিন ফারুকীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, আব্দুর রব চৌধুরী টিপু, এম এ সালেম, কাজী মুজিবুর রহমান ও মো. ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন ছিদ্দিকী, কে এম আবছার উদ্দিন রনি ও বাবুল আহমদ। উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, মো. নুরুন্নবী, কাজী নুরুচ্ছাফা, সিরাজুল ইসলাম, মাহাবুর রহমান, দুলা মিয়া মেম্বার, মো. রাশেদ, আজগর আলী, বদিউল আলম, মো. বাদশা মিয়া, ডা. খোরশেদ আলম, ডা. আব্দুল হালিম, রুপেশ সরকার, এম ইরফান হোসেন, মো. রুবেল খান, আবুল কাশেম, মো. জমির, নুর হোসেন সওদাগর, নেজাম সওদাগর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন
পরবর্তী নিবন্ধদক্ষিণ খুলশীতে সন্ত্রাসী হামলায় মসজিদের খাদেম আহত, থানায় মামলা