চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব আবু তাহের গতকাল রোববার বিকালে পতেঙ্গা কাঠগড়, স্টিলমিল বাজার, সিমেন্ট ক্রসিং, আকমল আলী রোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা ৬টায় ইপিজেড চত্বরে পথসভা শেষে গণমিছিলের মাধ্যমে সমাপ্তি করেন। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব আবু তাহের। পথসভায় তিনি বলেন, জাতীয় পার্টি দেশের কল্যাণে, মানুষের কল্যাণে রাজনীতি করে। জাতীয় পার্টির শাসনামলের এদেশের উন্নয়ন–অগ্রগতির কথা এদেশের মানুষ এখনো ভুলে যায়নি। আমরা শান্তি–উন্নয়ন ও কল্যাণের পক্ষে। জাতীয় পার্টি সব সময় এদেশের মানুষের জন্য রাজনীতি করেছে। দেশের মানুষ–শান্তি চায়–গণতন্ত্র চায়। আগামী ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র ফিরে আসুক–দেশের মানুষ এটাই দেখতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওসমান খাঁন, নাছির উদ্দীন সিদ্দিকী, শেখ আকতার উদ্দিন, ফজলে আজিম দুলাল, আবছার উদ্দিন রনি, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব শফিউল আজম চৌধুরী লিটন, জাপা এস এম সাইফুল্লাহ সাইফু, জহুর উদ্দিন জহির, যুবনেতা কায়সার হামিদ মুন্না, শ্রমিক নেতা এনামুল হক রাশেদ, মোহাম্মদ মামুন, পিকাশ শীল সাগর, সিরাজুল ইসলাম চৌধুরী, আরমান মিয়া, শাহাবুদ্দিন, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, আবদুল লতিফ, যুব নেতা, জাহিদুল ইসলাম জাহিদ, নুরুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












