জাতীয় পার্টির বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভা

| রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

মহানগর জাতীয় পার্টির উদ্যোগে বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভা গত ২৫ নভেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মোরশেদ সিদ্দিকী। সঞ্চালনা করেন মো. শহীদুল ইসলাম সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। বিশেষ অতিথি ছিলেন দলের কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া ও রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবাল, যুগ্ম মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, মো. সামশুল আলম, নাফিজ মাহবুব, ডা. সাইফুর রহমান, কাজী মো. নাছিরুল আলম, মো. জাফর ইকবাল নিরব, অ্যাডভোকেট মো. ওমর আলী, সার্জেন্ট (অব.) নিরাপদ আলী, রনি তঞ্চঙ্গ্যা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘চট্টগ্রামের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে’
পরবর্তী নিবন্ধআধুনিকায়ন হল রাঙ্গুনিয়ার বেতাগী ইউপি ভবন