যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২৫–২৬ অর্থবছরে অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাঁদের পরিবারের সদস্যদের জাতীয় ক্রীড়া ভাতা প্রদানে এবং কৃতী ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদানে অনলাইন আবেদনের দরখাস্ত আহ্বান করা হয়েছে। শর্ত অনুসরণ করে আগামী ০৬.০৩.২০২৬ সকাল ১০টা হতে ০৭.০৩.২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে।
অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলী নিম্নরূপ :
ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রাপ্তির জন্য ংঢ়ড়ৎঃং–বফঁ.ড়হরষহব.রহভড়.নফ লিংকে এবং ক্রীড়া ভাতা প্রাপ্তির জন্য ংঢ়ড়ৎঃং–ধষষড়ধিহপব.ড়হরষহব.রহভড়.নফ লিংকে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যাবে।










