জাতীয়তাবাদী দল বন্দর ডক শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুল হান্নানের স্মরণে বন্দর ডক শ্রমিক দলের নিমতলাস্থ কার্যালয়ে ১৭ এপ্রিল মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। বন্দর ডক শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাসেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগ কমিটির সাধারণ সম্পাদক কাজী নুরুল্লাহ বাহার।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মো. ইব্রাহীম ফরাজী, মো. হুমাউন কবির ফারুক, আবুল হোসেন ভাসানী, মো. সেকান্দর, মো. দুলাল, খোকন, টুটুলসহ ডক শ্রমিক দলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












