আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম সংসদীয় আসন ১১ (বন্দর/ ডবলমুরিং,পতেঙ্গা) প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম সংসদীয় আসন ৪ (হাটহাজারী/ নগরীর একাংশ) মীর হেলালের সমর্থনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে দুটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ ৫ ফ্রেরুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৩টায় হালিশহর বেগমজান স্কুল মাঠে আমীর খসরু মাহামুদ চৌধুরী ও ৬ ফ্রেরুয়ারী, শুক্রবার বিকাল ৩টায় হাটহাজারী কলেজ মাঠে মীর হেলালের সমর্থনে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে আমীর খসরু মাহামুদ চৌধুরী ও মীর হেলাল। বিশেষ অতিথি থাকবেন তরুণ রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক ইসরাফিল খসরু। ম্যাচ দুটিতে সাবেক জাতীয় তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া
জাতীয়তাবাদী ক্রীড়া দল একাদশ ও স্থানীয় আসনের তারকা ফুটবল খেলোয়াড়দের নিয়ে গড়া একাদশ পরস্পরের বিপক্ষে খেলবে। জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী ও কার্যকরী সদস্য মশিউল আলম স্বপন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সকল সদস্য সহ সংশ্লিষ্টদের এই প্রীতি ম্যাচে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












