‘জাগরণ ভ্যান’ কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র

| রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি, নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার তা করা হয়েছে। ইতোমধ্যে নগরীতে স্বাস্থ্যসেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে হেলথ কেয়ার সিস্টেম চালু করা হয়েছে। নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঘরেঘরে ময়লা সংগ্রহের কাজ করা হচ্ছে। যাতে করে মানুষ ঘরের ময়লা আবর্জনা রাস্তানালায় না ফেলে। গতকাল শনিবার বাংলাদেশ ন্যাশনালিস্ট ভলেন্টিয়ার্সএর জনপ্রিয় উদ্যোগ ‘জাগরণ ভ্যান’এর নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় দায়িত্ব পালনকালে মেয়রের গৃহীত সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতেই এই পরিচিত ভ্যানটি আবারও রাজপথে নেমেছে।

জনসম্পৃক্ততার এই বিশেষ মাধ্যমে নাগরিকরা এখন থেকে সরাসরি ‘চিঠি বক্স’ কিংবা ‘কিউআর কোড’ স্ক্যান করে তাদের মতামত ও সমস্যার কথা নগর পিতাকে জানাতে পারবেন। চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহীন হায়াতের তত্ত্বাবধানে এবং উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিঠু তালুকদারের সহযোগিতায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে রাসুদুল ইসলাম রাসুদ, জুয়েল মজুমদার, আরমান চৌধুরী, মোহাম্মদ অভি, গাজী শওকত, মোঃ শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের মাধ্যমে চসিকের উন্নয়ন ও জনমতের মাঝে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি হবে বলে আশা করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে স্ট্রোক করে সাতকানিয়ার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধবিভিন্নস্থানে ইফতার সামগ্রী বিতরণ