নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় ক্বেয়ামুল লাইল নামাজ শুরু হয়েছে। ২০ রমজান থেকে প্রতিদিন রাত ১২টা ৩০ মিনিটে এই কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ক্বেয়ামুল লাইল নামাজে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












