জনটা ক্লাব অব চিটাগাং এর পৃষ্ঠপোষকতায় দক্ষিণ পতেঙ্গায় জনাব আলী পাইলট স্কুল, দেলপাড়ার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জনটা ক্লাব অব চিটাগাং এর সভাপতি রেবেকা নাসরীন, সেক্রেটারি রেহনুমা এবং ক্লাব সদস্য জামিলা ইউসুফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্কুলের প্রধান শিক্ষিকা ফারহানা আবসার স্বাগত বক্তব্য দেন। ছাত্ররা চকলেট রেস, মার্বেল রেস, বস্তা দৌড়, একশ মিটার দৌড় স্কিপিং, যেমন খুশী তেমন সাজ প্রভৃতি ইভেন্টে অংশ নেয়। সেই সাথে অভিভাবক এবং শিক্ষকরাও বিভিন্ন ইভেন্টে অংশ নেন। সভাপতি রেবেকা নাসরিন তার বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য একটি অপরিহার্য সহপাঠ্যক্রমিক কার্যকলাপ হিসেবে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্তির উপর জোর দেন এবং বিদ্যালয়ের প্রয়োজনীয়তা পূরণের জন্য অব্যাহত সহায়তার আশ্বাস দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা নূসরাত জাহান। খেলাধুলা পরিচালনা করেন শিক্ষক মোজাম্মেল হক, মোহাম্মদ সুমন, নাসরিন জাহান. আরফিন সিকদার।












