জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-চট্টগ্রাম ঠিকাদার কল্যাণ সমিতির সভা

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরচট্টগ্রাম ঠিকাদার কল্যাণ সমিতির সভা গত ১৪ ফেব্রুয়ারি অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়। ঠিকাদার আহমেদুল কবিরের (নিপু) সভাপতিত্বে ও ঠিকাদার মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. নাছির উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ বখতিয়ার চৌধুরী, যুদৃষ্টি দাশ প্রমুখ। সভায় বক্তারা সমিতির লক্ষ্য, ঠিকাদারদের পেশাগত সমস্যা, সরকারি কাজের গুণগত মান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তে (২০২৬২০২৭) মেয়াদের জন্য আহমেদুল কবির (নিপু)-কে সভাপতি ও মোহাম্মদ আবদুল্লাহ (টিটু)-কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট ঠিকাদার কল্যাণ সমিতি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন : সহসভাপতি মো. শাহ আলম ও মোহাম্মদ সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আহসানুল কবির চৌধুরী (টিটু), সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাজেদুল করিম (সাজু), অর্থ সম্পাদক মোহাম্মদ বোখারী আজম, সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও মো. বখতিয়ার চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
পরবর্তী নিবন্ধহাতিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ