জনরায় বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদ ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

| মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নগরীর মুরাদপুর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ২নং গেইট মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম মামুন ও চট্টগ্রাম মহানগর উত্তর শাখা সভাপতি মোমিনুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধপটিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার এক, আগে থেকেই ছিল ৬ মামলা