জনপ্রশাসন মন্ত্রণালয়ে তিন সচিব সংযুক্ত

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে তিনজন সচিবকে সংযুক্ত করেছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এই সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন বলা হয়, ধর্ম বিষয়ক সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে দিন-দুপুরে বসতবাড়িতে চুরির অভিযোগ
পরবর্তী নিবন্ধমীর হেলাল ও আবু সুফিয়ানের সাথে সিডিএ নেতৃবৃন্দের মতবিনিময়