জনদুর্ভোগ সৃষ্টি নয়, জনগণের কল্যাণে কাজ করতে হবে

মতবিনিময় সভায় আবু সুফিয়ান

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপির শক্তি, বিএনপির সাহস ও বিএনপির মনোবল হচ্ছে এদেশের জনগণ। তিনি আরো বলেন, জনদুর্ভোগ সৃষ্টি নয়,জনগণের কল্যাণে কাজ করতে হবে। জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সংগঠিত করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। আগামী নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে। তিনি এ লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি গতকাল সোমবার আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যু্‌গ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী লিটন, খোরশেদ আলম চৌধুরী, আনোয়ার হোসেন লিপু, মঞ্জুর রহমান চৌধুরী, জাকির হোসেন, হেলাল চৌধুরী। ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ওসমান গণি ও যু্‌গ্ম আহবায়ক কলিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো. আজগর, নুরুল আজিম হিরু, নুরুল আলম, প্রশান্ত কুমার পাণ্ডে, আজগর আলী, আসাদুর রহমান টিটু, নুরুল গনি, এম এ হামিদ, নকিব উদ্দিন ভুইয়া, গিয়াস উদ্দিন ভুইয়া, আবুল বশর,ওয়াকিল আহমদ, হেলাল উদ্দিন, মো. শাহাজাহান, জাহাঙ্গীর রেজা, লিটন দাশ, মো. রেজা, মো. আরিফ, মো. সালাউদ্দিন, বাবু পাণ্ডে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলাকী প্লাজায় উইন্টার মেগা ফেস্টিভ্যাল উদ্বোধন
পরবর্তী নিবন্ধকক্সবাজার সড়কে ট্রাক ও সিএনজির সংঘর্ষে ২ জন নিহত