জনগণ ন্যায়বিচার ও সৎ নেতৃত্ব প্রত্যাশা করে

দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে অধ্যক্ষ হেলালী

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি ছদু চৌধুরী রোড, মাস্টার বাড়ি, নছর উল্লাহ চৌধুরী বাড়ি, কলেজ রোড ও ফইল্যাতলী বাজার এলাকাসহ আশপাশের স্থানে সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অবস্থান নিতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়, তারা ন্যায়বিচার ও সৎ নেতৃত্ব প্রত্যাশা করে। গণসংযোগকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জনগণের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষের পক্ষে পতেঙ্গা সৈকতে জাগরণ ভ্যানের প্রচারণা
পরবর্তী নিবন্ধচবিতে জরুরি হেল্পলাইন সেবা উদ্বোধন