জনগণের সঙ্গে তামাশা ও বেহেশতের টিকিট বিক্রি করছে একটি দল

মীর হেলালের সমর্থনে গণসংযোগকালে মোহাম্মদ শাহেদ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার জন্য দেশের জনগণের সাথে তামাশায় লিপ্ত রয়েছে বলে দাবি করেছেন নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। তিনি বলেন, তারা স্বাধীনতার ঘোষক হতে শুরু করে বেহেশতের টিকিট বিক্রি করে চলছে। কিন্তু এ দেশের মানুষ যথেষ্ট সচেতন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম৫ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির অন্তর্গত ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ডের কুঞ্জছায়া আবাসিক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ শাহেদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন। ধানের শীষ কোনো একক দলের প্রতীক নয়, ধানের শীষ হলো খেঁটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, যুবক ও সাধারণ মানুষের আশাআকাঙ্ক্ষার প্রতীক। এ সময় উপস্থিত ছিলেন কুঞ্জছায়া আবাসিক এলাকার সেক্রেটারি শাহ আলম কন্ট্রাক্টর, ৪৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন আলম, আলমগীর শিকদার, দিদারুল আলম, মো. মূসা, মো. আবু কন্ট্রাক্টর, সাইফুদ্দীন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. মহসীন, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক সহসম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, প্রফেসর সাঈদুল হক সিকদার, থানা যুবদলের শাহ আলম, শাহাবুদ্দিন, শফিউল বাশার শামু, অমিত হাসান, মনির হোসেন, থানা ছাত্রদলের সদস্য সচিব আকিব, জয়নাল, রাকিব, নাবিদ, মেহেদী ও ইমন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম-৯ আসনের প্রার্থীর নির্বাচনী প্রচারণা
পরবর্তী নিবন্ধগাউসে জামান তৈয়্যব শাহ্‌’র নিরলস প্রচেষ্টায় শত শত মাদ্রাসা হয়েছে