বোয়ালখালী উপজেলাধীন পোপাদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক’র সভাপতিত্বে অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপি সদস্য শওকত আলম শওকত, দক্ষিণ জেলা সদস্য এস এম জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপি’র সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা জাকের হোসেন, মোসলেম মিয়া, স্বপন শীল, সুলতান মাহমুদ টুনু, এম.এ সালাম, ইকবাল হোসেন, দিদারুল আলম লিটন, মোরশেদ আলম, ছবুর আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এরশাদ উল্লাহ বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে সরকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে।
জনগণের নির্বাচিত সরকার সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই সরকারের মূল লক্ষ্য। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












