জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চাই

দেওয়ান বাজারে নির্বাচনী গণসংযোগকালে ডা. ফজলুল হক

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

নগরীর দেওয়ান বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম৯ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। গতকাল বুধবার সকালে এলাকার সড়ক ও বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। প্রচারণাকালে প্রার্থী সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশার কথা শোনেন। পরে দিদার মার্কেট এলাকায় গণসংযোগ করেন তিনি। গার্মেন্টসসহ বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। গণসংযোগকালে ডা. এ কে এম ফজলুল হক ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন। এ সময় তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। স্থানীয় নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : এরশাদ উল্লাহ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে স্কিলড ইয়ুথ হাব হিসেবে পরিচিত করতে চাই : সাঈদ আল নোমান