জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য

ইফতার সামগ্রী বিতরণকালে নাজিমুর রহমান

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৫০ পূর্বাহ্ণ

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর আগ্রাবাদে প্রান্তিক মানুষের মাঝে ভারটেক্স গ্রুপ, চট্টগ্রামের ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাজিমুর রহমান বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে শুরু করেছে। রাষ্ট্র পরিচালনায় বিএনপির অতীত যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারটেঙ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম নুর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ সবুর, নুরউদ্দিন হোসেন নুরু, আবু মুছা, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহবায়ক কামাল আহমেদ, সদস্য সচিব মিজানুর রহমান মোস্তাফা, ২৮নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইয়াছিন রেজা রাজু, ২৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান, ফয়জউল্লা কোম্পানির সিনিয়র ম্যানেজার এফেয়ার্স কাউছার আলম, সহকারী অপারেশন ম্যানেজার সালেহ আহমেদ শাহীন, সহকারী ব্যবস্থাপক মানবসম্পদ আব্দুর রহমান, ২৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম, নগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ওসমান গনি সিকদার, যুবদল নেতা ইব্রাহিম মিয়া সাইমন। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা জহির আহমেদ। এতে প্রধান অতিথির বক্তব্যে নাজিমুর রহমান বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অস্ত্র ঠেকিয়ে নারীর স্বর্ণ ও টাকা ছিনতাই
পরবর্তী নিবন্ধবেড়িবাঁধ প্রকল্প নিয়ে কাউকে নয়-ছয় করার সুযোগ দেয়া হবে না