জঙ্গল সমিলপুরে চিকিৎসা সেবা ও যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করবো

নির্বাচনী সভায় জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিক

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(সীতাকুণ্ড, আকবরশাহপাহাড়তলীআংশিক) এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেছেন, সীতাকুণ্ডের এই এলাকাকে বলা হয় ছিন্নমূল, জঙ্গল সলিমপুর, আলীনগর। অথচ এলাকাটি অনেক সুন্দর। আল্লাহর প্রদত্ত প্রাকৃতিক সৌন্দর্য্য রয়েছে এখানে। একদিকে পাহাড়, আরেকদিকে ছোট নদীর মতো ঝর্ণা। এতো সুন্দর এলাকাকে আমরা যদি বলে জঙ্গল, ছিন্নমূলতাহলে সুন্দর লাগে না? আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন তাহলে এই এলাকার নাম দেওয়া হবে বিউটি সলিমপুর। এলাকাটি যেমন সুন্দর, মানুষগুলোও তেমন সুন্দর।

গতকাল রবিবার দাঁড়িপাল্লার সমর্থনে জঙ্গল সলিমপুরে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ার ছিদ্দিক চৌধুরী আরও বলেন, জঙ্গল সলিমপুরে নাগরিক সেবা, চিকিৎসা সেবা ও শিক্ষা ব্যবস্থার অভাব রয়েছে। এখানে পানির সুব্যবস্থা নেই। সুপেয় পানি সহজে পাওয়া যায় না। আমি নির্বাচনে জয়ী চেষ্টা করবোডিপ টিউবওয়েল স্থাপনের মাধ্যমে এই এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করার। ইনশাআল্লাহ আগামীতে একটি মডেল ও সুন্দর উপজেলা হবে সীতাকুণ্ড। নির্বাচনী সমাবেশে বিপুল জামায়াতের নেতাকর্মী, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার উন্নয়ন হয়েছে রাঙ্গুনিয়ার ছেলেদের হাতেই : এটিএম রেজাউল
পরবর্তী নিবন্ধফ্যামেলি কার্ড নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে