‘ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ’ প্রজেক্টের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল দুপুরে রোটারি ও রোটারেক্ট ক্লাব অব চিটাগং রেইনবো এবং চবি ন্যাচার ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মেরিন সায়েন্স ফ্যাকাল্টি এবং আশপাশে বিভিন্ন জাতের ১৫০টি গাছ রোপণ করা হবে। এর আগেও রেইনবো ক্লাব ক্যাম্পাসে ২০০টি গাছ লাগিয়েছিল।
গতকালের আয়োজনে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর সভাপতি ইফতেখার উদ্দিন খান, আব্দুল মামুন বাহার, রোটারেক্ট ক্লাব অব চিটাগং রেইনবোর সভাপতি কাজী সৌরভ আহমেদ, মো. মাসুদ রানা, চবি ন্যাচার ক্লাবের সভাপতি মো. লিয়ন হাসান প্রমুখ। বক্তারা বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবের এই সময়ে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।











