ছিপাতলী মাদ্রাসার সালানা জলসা ও শিক্ষা উপকরণ বিতরণ

| বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

আজিজিয়া কাজেমী কমপ্লেক্সের (ট্রাস্ট) উদ্যোগে ও আন্‌জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলিয়ার ব্যবস্থাপনায় আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ.)’র ৪র্থ বার্ষিক ওরশ শরীফ ও ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদ্রাসার ৫০ তম সালানা জলসায় গতকাল ছিল তৃতীয় দিবস। এদিন সকালে মহিলা তালিমী জলসা অনুষ্ঠিত হয়। বিকেল থেকে আলোচনা, কৃতী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কর্মসহায়ক উপকরণ বিতরণ এবং গুণীজন সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান মাদ্রাসার অধ্যক্ষ আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্টের চেয়ারম্যান সাজ্জাদানসীন আল্লামা শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরীর সার্বিক তত্ত্বাবধানে ও সদারতে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেনমোহাম্মদ ইকবাল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, বাণিজ্য উপসচিব মো. হারুন উর রশীদ, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আলকাদেরী, আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ইউসুফ আলকাদেরী, মৌলভী মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ আলী চৌধুরী, মাওলানা সৈয়দ মোহাম্মদ তৌছিফুল হুদা রাকিব, মাওলানা সৈয়দ মোহাম্মদ যুন নুরাইন, মাওলানা আবু ছালেহ মোহাম্মদ হানিফ, ছিপাতলী ইউপি চেয়ারম্যান মো. নুরুল আহসান লাবু, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, মোহাম্মদ ইসমাইল হোসেন, শেখ খোরশেদ জামান, অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জিন্টু, শাহাবুদ্দিন চৌধুরী। এতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে সংবর্ধিত করা হয়। অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। কর্মসহায়ক উপকরণ হিসেবে ভ্যান গাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি
পরবর্তী নিবন্ধদৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ্‌-আল-ছগীরের মৃত্যুবার্ষিকী পালিত