হাটহাজারীর ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। ছিপাতলী ঈদগাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে সভায় সভাপতিত্ব করেন সভাপতি এম মনির হোসেন। সাধারণ সম্পাদক নুরুল আবেদিন জসিমের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, হাটহাজারী উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম শাহ্ আলম, নুরুল ইসলাম মাস্টার, ইসমাইল হোসেন, নুরুল আবছার, জসিম উদ্দিন তালুকদার, ন ম সেলিম তালুকদার, মোতাহের ইসলাম, ওসমান গনি এনাম, জহুর, নুর মোহাম্মদ, শেখ খোরশেদুজ্জামান, মিজানুর রহমান লিটন, শাহাজাদা জালাল মেম্বার, মুহাম্মদ একরাম উদ্দিন, মোহাম্মদ মিয়া সিকদার, মুহাম্মদ শাহাবউদ্দিন, মুহাম্মদ রফিক, ডা. নুরুল আলম, চৌধুরী মুহাম্মদ সাহাবুদ্দিন, ফজলুল হক মেম্বার, মন্নান তালুকদার, আলী সরোয়ার মঞ্জু, নুরুল আকতার, শাহারিয়ার হাসনাইন রিদুয়ান, হাবীব উল্লাহ মানিক প্রমুখ।











