ছাত্রসেনা মীরসরাই উপজেলার অভিষেক অনুষ্ঠান

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী, নবগঠিত কমিটির অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান ২৮ মার্চ সকালে উপজেলা অডিটোরিয়াম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যাপক আব্দুর রহিম মুনিরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স..ম আব্দুস সামাদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তরজেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মীরসরাই শাখার সদস্য সচিব জননেতা খাজা মাঈনউদ্দীন, বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আলমগীর হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মাওলানা আবদুন নবী আলকাদেরী, আবদুল করিম সেলিম। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসাইন। মুহাম্মদ পারভেজ হোসানের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মাসউদ এবং মুহাম্মদ আব্দুর রহিম আজিজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮০ সাল হতে প্রতিষ্ঠিত সুন্নি মতাদর্শ ভিত্তিক অহিংস ছাত্র রাজনীতির মডেল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আজ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রিয় ছাত্র সংগঠন হিসাবে পরিচিতি পেয়েছে। কুরআন সুন্নাহ ভিত্তিক সুন্নিয়ত প্রতিষ্ঠা ও সূফীমতের আদর্শিক প্রতিষ্ঠার এক অনন্য নিদর্শন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি-৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধপটিয়ায় মাদক ব্যবসায়ী ও অপহরণকারীসহ গ্রেপ্তার ৫