পটিয়াস্থ ছনহরা গ্রামে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৬৩ তম স্মরণোৎসব আগামীকাল থেকে অদ্বৈত ধাম মিশনে ২ দিন ব্যাপী উদযাপিত হবে। তুলসীধামের মোহান্ত মহারাজ দেব দীপানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১০ টায় পুরস্কার বিতরণ , সন্ধ্যায় ছনহরা নান্দনিক শিল্পকলা একাডেমির পরিবেশনায় ভক্তি সংগীতাঞ্জলি, সেতু বিশ্বাসের পরিচালনায় নৃত্যনাট্য– শক্তি বর্ণনে সোমেশ্বর, মহানামযজ্ঞের অধিবাস এবং ফেব্রুয়ারি শনিবার অহোরাত্র নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।










