চ্যাম্পিয়ন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

দৃষ্টি গেইম অফ লজিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘দৃষ্টি গেইম অফ লজিক’ ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে মিলনায়তে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার দারুণ বহিঃপ্রকাশ ঘটে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবং রানার আপ হয় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ফাইনাল পর্বে সেরা পারফরম্যান্সের জন্য ‘ডিবেটার অফ দ্য ফাইনাল’ নির্বাচিত হন ফাইরুজ তাফান্নুম নুসাইবা এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের জন্য ‘ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন আফনান আনজুম নিধি।

অনুষ্ঠানে অতিথি ছিলেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান, লিমা চৌধুরী, প্রিয়াঙ্কা দে ও দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। দৃষ্টির সিনিয়র সহসভাপতি বনকুসুম বড়ুয়া নুপুরের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দৃষ্টির সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার ও সাংবাদিক মুজিবুল হক। ড. আদনান মান্নান বলেন, গেইম অফ লজিকের মতো আয়োজন শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, যুক্তিবোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চাই ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক। মাসুদ বকুল বলেন, দৃষ্টি সবসময় যুক্তি ও মননের চর্চাকে গুরুত্ব দিয়ে এসেছে। গেইম অফ লজিক শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যুক্তিবাদী সমাজ নির্মাণ করবে। বনকুসুম বড়ুয়া নুপুর বলেন, যুক্তির চর্চাই পারে সমাজকে আলোকিত করতে। শিক্ষার্থীদের যে মেধা ও মননশীলতার প্রকাশ আমরা আজ দেখেছি, তা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় চট্টগ্রামের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হচ্ছে গানার্স ইংলিশ স্কুল, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল, চিটাগাং গ্রামার স্কুল, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম হাই স্কুল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষের সমর্থনে মহানগর জাসাসের ভ্রাম্যমাণ প্রচারণা
পরবর্তী নিবন্ধবন্দর-পতেঙ্গা ও হালিশহরের প্রকৃত উন্নয়নে লাঙ্গলে ভোট চাই