উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ফ্রান্সের নিয়নে গতকাল ২০২৫–২৬ মৌসুমের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড। এছাড়া, শেষ ষোলোতে দেখা হবে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইংলিশ ক্লাব চেলসি। জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে খেলবে ইংলিশ দল আর্সেনাল। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ দল টটেনহাম হটস্পার। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ হবে ১০ ও ১১ মার্চ। দ্বিতীয় লেগের খেলা হবে ১৭ ও ১৮ মার্চ।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র : রিয়াল মাদ্রিদ (স্পেন) – ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)। বোডো/গ্লিমট (নরওয়ে) – স্পোর্টিং (পর্তুগাল)। প্যারিস সেন্ট জার্মেই (ফ্রান্স) – চেলসি (ইংল্যান্ড)। নিউক্যাসল ইউনাইটেড (ইংলিশ) – বার্সেলোনা (স্পেন)। গালাতাসারে (তুরস্ক) – লিভারপুল (ইংল্যান্ড)। অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন) – টটেনহ্যাম হটস্পার (ইংল্যান্ড)। আটলান্টা (ইতালি) – বায়ার্ন মিউনিখ (জার্মানি)। বায়ার লেভারকুজেন (জার্মান) – আর্সেনাল (ইংল্যান্ড)।












