চেয়ারম্যান আহমুদুল হকের মত সমাজহিতৈষী ক্ষণজন্মা মানুষ সমাজে বিরল

সাতকানিয়ায় চেয়ারম্যান আহমুদুল হকের স্মরণে ইফতার মাহফিলে নাজমুল মোস্তফা আমিন 

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন,সমাজ থেকে অনাচার দূর করতে প্রতিবাদী শহীদ আহমুদুল হক চৌধুরীর জন্ম হয়েছিল। সমাজের অবহেলিত মানুষকে আশার দিশা দিতে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু একটি গোষ্ঠী তাকে বাঁচতে দেয়নি। এরকম সমাজহিতৈষী ক্ষণজন্মা মানুষ সমাজে বিরল। 

তিনি বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আহমুদুল হক চৌধুরী ফাউন্ডেশন, স্মৃতি সংসদ, ক্রীড়া সংঘের যৌথ উদ্যোগে তাঁর (আহমুদুল হক) বাড়ির উঠানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

ইফতার মাহফিলের প্রধান বক্তা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো.মহিউদ্দিন বলেন, সামাজিক অবক্ষয় রোধে সাহসী,  ডাইনামিক ও প্রতিবাদী মানুষের প্রয়োজন। আহমুদুল হক শিক্ষিত যুবকদের সাথে নিয়ে সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন প্রতিবাদের মূর্ত প্রতীক। 
শহীদ আহমুদুল হক চৌধুরী ফাউন্ডেশন এর সভাপতি সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি  নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, শেফায়েত উল্লাহ চক্ষু, নুরুল কবির, জসিম উদ্দিন আব্দুল্লাহ, নওয়াব মিয়া , এড.এরশাদুর রহমান রিটু, সরওয়ার কামাল চেয়ারম্যান, এড.হাফিজুল ইসলাম মানিক ও সাহাব উদ্দিন রাশেদ। 

বিএনপি নেতা মাওলানা মো. মহিউদ্দিন সাদেক এর সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রমজান আলী, ফেরদৌস সিকদার, শামীম সিকদার, আবদুর রহিম, মাষ্টার সেলিম রেজা, মাষ্টার শফিকুল ইসলাম ও জোনায়েদুল হক মকসুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সদস্যদের আর্থিক প্রণোদনা প্রদান
পরবর্তী নিবন্ধআবদুুল্লাহ আল নোমান শ্রমজীবী মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন