দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম আবারও কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন (সিআইপি) নির্বাচিত হয়েছেন। দেশের ব্যবসা–বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে সিআইপি–২০১৮ ঘোষণা করেছেন। গত ২০ জানুয়ারি ঢাকাস্থ একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি ১৩৮টি রপ্তানি খাতে ও ৩৮টি ট্রেড খাতে অর্থাৎ মোট ১৭৬ জন সিআইপি–দের সম্মাননা ও সিআইপি কার্ড প্রদান করেন। মনোনীত সিআইপি ব্যক্তিকে সরকার কর্তৃক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় যা তাঁর ব্যবসায়িক ভাবমূর্তি বৃদ্ধি ও উন্নয়নের পথকে আরো সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।












