চুয়েট ও পূবালী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চুয়েটের সাথে পূবালী ব্যাংক পিএলসির সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় চুয়েট শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে। এর অংশ হিসেবে পূবালী ব্যাংক চুয়েটের টিএসসি ভবনের নিচতলায় একটি ডিজিটাল ব্যাংকিং বুথ স্থাপন করবে যেখানে ২টি সিআরএম এবং একটি করে আরটিডিএম ও কেইওএসকে সিস্টেম থাকবে। এই ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার আওতায় প্রতিদিন ১৬ ঘণ্টা অনলাইন ট্রানজেকশন সুবিধা চালু থাকবে। শিক্ষার্থীরা ব্যাংকের সিআরএম, আরটিডিএম ও কেইওএসকে সিস্টেম, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিউশন ফি ও অন্যান্য ফি সহজেই পরিশোধ করতে পারবে, ফলে কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। এছাড়া সকল লেনদেন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পেমেন্ট হিস্ট্রি দেখতে এবং যেকোনো সময় রিসিপ্ট ডাউনলোড করতে পারবে। একইসাথে ব্যাংক শিক্ষার্থীদের জন্য সিআরএম ডেটার ভিত্তিতে স্টুডেন্ট লোনসহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করতে পারবে। বুথে শিক্ষার্থীরা সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে এবং তাদের আর্থিক লেনদেন আরও দ্রুত ও সুবিধাজনক হবে।

গত ২ এপ্রিল উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। চুয়েটের পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন পূবালী ব্যাংক পিএলসির মদুনাঘাট শাখার ব্যবস্থাপক রশিদুল হাসান ভুঁইয়া। উপস্থিত ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন ও অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটন্ত কিশোর সংঘের জেলা লিগ্যাল এইডের উদ্বুদ্ধকরণ সভা
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজমে অভিভাবক প্রশিক্ষণ কর্মশালা