চুয়েটে শিক্ষক সমিতির ২য় সাধারণ সভা

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতির ২য় সাধারণ সভা ও ইফতার মাহফিল গত রোববার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতির অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান ।

অনুষ্ঠান সঞ্চালনা সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক সোহেনা সালাম অন্তি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদ উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকতে সচেতন থাকার আহ্বান
পরবর্তী নিবন্ধজেলেদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর