চুয়েটে ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার সম্পন্ন

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, শিক্ষকতা হলো জীবন গঠনের এক নিরবচ্ছিন্ন সাধনা। শিক্ষকতা কখনোই কেবল একটি পেশা নয়, এটি এক গভীর নৈতিক দায়বদ্ধতা এবং মানবিক অঙ্গীকার। শিক্ষক যত আদর্শবান, দক্ষ ও সৃজনশীল হবেন, শিক্ষার্থীরাও ততই আলোকিত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত “ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার” শীষর্ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী শিক্ষার উন্নয়ন হলেই দেশ এগিয়ে যাবে : অলি আহমদ
পরবর্তী নিবন্ধপাহাড়-টিলা কাটা বন্ধে তদন্ত কমিটি