চুয়েটে কিউএসির ১২তম সভা

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কোয়ালিটি এস্যুরেন্স কমিটির (কিউএসি) ১২তম সভা গত মঙ্গলবার সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়। আইকিউএসি কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া, ডুয়েটের ইইই’র অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও কিউএসির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী এবং কম্পট্রোলার মো. শফিকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যাটারি রিকশার টায়ারে ডিজেল ছিটিয়ে আগুন!
পরবর্তী নিবন্ধপাঁচ বছরে ৪১ হাজার বৃক্ষরোপণ করবে রাঙামাটি সড়ক বিভাগ