চুয়েটে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির ৫১তম সভা

| বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক কমিটির ‘Committee for Higher Studies & Research (CHSR)’ ৫১তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

সভায় চুয়েটের চলমান উচ্চশিক্ষা ও গবেষণা প্রকল্প বিষয়ে নানাবিধ আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির অভ্যন্তরীণ সদস্য ও বহিঃসদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ভিজিএফের চাল বিতরণে এমপি জহিরুল ইসলাম
পরবর্তী নিবন্ধফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করবে