চুয়েটের অর্থ কমিটির সভা

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অর্থ কমিটির ৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সভায় সভাপতিত্ব করেন চুয়েট অর্থ কমিটির সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া, ইলেকট্রনিঙ অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং অর্থ কমিটির সদস্য সচিব ও কম্পট্রোলার সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী ভার্চুয়াল প্ল্যাটফর্মে সভায় সংযুক্ত ছিলেন। এর আগে চুয়েটের কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্ট্রিজের ১১তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়েট কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্ট্রিজের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দোকান কর্মচারী আহত
পরবর্তী নিবন্ধশ্রেণিকক্ষ প্রাকৃতিক পরিবেশ উপযোগী হতে হবে