চুলার আগুনে পুড়ল পাঁচ বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নজুরপাড়া এলাকায় চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় তাদের সহযোগিতা করেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে রয়েছে খোরশেদ আলমের মালিকানাধীন একটি পাকা বসতঘর এবং মাওলানা খোরশেদ আলম, শহর আলী, আহমদ আলী ও নুরুল হকের মালিকানাধীন কাঁচা বসতঘর।রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের টিম লিডার জাহেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় পাঁচটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক হিসাবে প্রায় ৫ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধজেসিআই ও সেভর ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে কর্মশালা