চুক্তিতে পৌঁছতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত : ইরান

| বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় চুক্তিতে পৌঁছতে ইরান যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে তাদের অবস্থান তুলে ধরেছেনই রানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তখতরাভানচি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের নতুন করে আরেক দফা বৈঠকে বসার প্রস্তুতি নেওয়ার মধ্যে ইরান এ কথা জানাল।

বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকভ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইরানের প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশ এ মাসের শুরুতে আলোচনা নতুন করে শুরু করেছিল। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিবৃদ্ধি নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনা শুরু হয়। ইরান আক্রান্ত হলে প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি দিয়েছে। খবর বিডিনিউজের।

তবে আজকের বৈঠকের আগে দিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ রাষ্ট্রীয় গণমাধ্যমে এক মন্তব্যে বলেছেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তিতে পৌঁছার জন্য প্রস্তুত। এটি করতে যা কিছু করা দরকার আমরা করব। আমরা পুরোপুরি সততা এবং সরল বিশ্বাস নিয়ে জেনিভায় আলোচনা কক্ষে প্রবেশ করব।

পূর্ববর্তী নিবন্ধকূটনৈতিক সমাধান চান ট্রাম্প, প্রয়োজনে শক্তি প্রয়োগ
পরবর্তী নিবন্ধবেড়িবাঁধের গাছ কাটা কিশোরগঞ্জের সেই বিএনপি নেতা গ্রেপ্তার