বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে নবসংযোজিত জাহাজ এমভি বাংলার প্রগতি আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বার্থ থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি বিএসসির ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক আজাদীকে বলেন, সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় ‘বাংলার প্রগতি’ তার প্রথম বাণিজ্যিক যাত্রায় রওনা দিচ্ছে। এটি নিঃসন্দেহে বিএসসির পাঁচ দশকের বেশি সময়ের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন।
উল্লেখ্য, ‘বাংলার প্রগতি’ বিএসসি’র বহরে নব সংযোজিত আধুনিক জাহাজগুলোর একটি, যা আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত হয়েছে। এটি যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের জাতীয় নৌপরিবহন খাতের সক্ষমতা আরও বৃদ্ধি পেল। বিএসসি নিজস্ব অর্থায়নে জাহাজটি ক্রয় করে।












