চিত্রনাট্য না লিখেও পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিব্রত পরিচালক

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

সমালোচনার আঁচ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়া ‘রক্তজবা’ সিনেমা ঘিরেই সমালোচনা। ২০২৩ সালের জন্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় নাম উঠেছে সিনেমার পরিচালক নিয়ামুল মুক্তার। তবে পরিচালক হিসেবে নয়, সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। বিস্ময়কর হলেও সত্যি, সিনেমার চিত্রনাট্য তিনি লেখেননি, যা নিয়ে বিব্রত পরিচালক। খবর বিডিনিউজের।

নিয়ামুল মুক্তা গ্লিটজকে বলেছেন, আমি ‘রক্তজবা’র সিনেমার চিত্রনাট্য লিখি নাই, চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান তাজ। আমাকে কীভাবে এই পুরস্কার দেওয়া হলো আমার তা জানা নেই। স্বাভাবিক কারণেই জাতীয় পুরস্কার প্রত্যাখ্যান করেছেন নির্মাতা।

বিষয়টি এখানেই থেমে থাকেনি। নীতিমালা অনুযায়ী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিবেচনাযোগ্য চলচ্চিত্রকে অবশ্যই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্রপ্রাপ্ত এবং বিবেচ্য বছরে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত হতে হবে। তবে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রের ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তির কোনো বাধ্যবাধকতা থাকবে না। ‘রক্তজবা’ সিনেমার ক্ষেত্রে নিয়মটি মানা হয়নি।

অর্থাৎ, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। নীতিমালা না মেনে কীভাবে সিনেমাটি পুরস্কার পাচ্ছে, প্রশ্ন রাখা হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরিবোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তার কাছে।

পূর্ববর্তী নিবন্ধসাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন রিবাকিনা
পরবর্তী নিবন্ধসামরিক পদক্ষেপের মুখোমুখি নয়, চুক্তি করতে চায় ইরান