চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২০ ফেব্রুয়ারি’২৩ সমিতির চেরাগী পাহাড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সমিতির বিগত ৫ ডিসেম্বর সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং গঠনতন্ত্র ও সমবায় বিধি অনুসারে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে।
সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, ২৪ ডিসেম্বর’২২ সমিতির বার্ষিক সাধারণ সভা এবং ২০ ফেব্রুয়ারি’ এ ত্রি-বার্ষিক নির্বাচন সফল করতে সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।








