চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নির্বাচন আজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিটির সভাপতি ও কোতোয়ালী থানা সমবায় অফিসার মো. আবু বকর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন২০২৬ সোমবার (আজ) সমিতির চেরাগী পাহাড় কার্যালয়ে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সদস্যদের ভোট প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচনে একজন সভাপতি, একজন সহসভাপতি, একজন সম্পাদক এবং তিন জন সদস্য/পরিচালক পদে নির্বাচিত হবেন। সমিতির বর্তমান মোট ভোটার সংখ্যা ৩৬৬ জন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে ৭ বসত ঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধ৯ মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার