চিটাগাং গ্রামার স্কুলের (এনসি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন সিজিএস এনসি প্রধান তহসিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজ এন্ড রিসার্চ (সিপিএসআর) এর নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক আবসার মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হেল্থ অফিসার ড. তপন কুমার চক্রবর্তী এবং সমাজকর্মী মোহাম্মদ এনামুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষিকা ইশরাত জাহান, প্রাথমিকের সহকারী প্রধান শিক্ষিকা জামিলা আখতার, ইভেন্ট ম্যানেজার সাবরিনা আজম, সিনিয়র এডমিন বেগম আরজুন নাহার এবং প্রশাসন ও শিক্ষার্থী একাডেমিক উন্নয়ন তত্ত্বাবধায়ক রহিমা খাতুন। অনুষ্ঠানমালায় ছিল শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে, বস্তা দৌড়, ১০০ ও ২০০ মি. দৌড়, মার্বেল দৌড় প্রভৃতি।












