চিটাগাং ক্লাবের (সিসিএল) উদ্যোগে নানা আয়োজনে উদযাপন হলো ভ্যালেন্টাইন্স ডে। এই উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি সংগীতানুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়। ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)চীফ হোস্ট হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জীবনের যত সফলতার গল্প আছে তার সবই ভালবাসার মাধ্যমে অর্জিত। স্বাগত বক্তব্য রাখেন সিসিএল ভাইস চেয়ারম্যান ও বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ সৈয়দুল আনোয়ার ফরহাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আবুল খায়ের গ্রুপেরহেড অব সেলস (মার্কেটিং) সুবেহ উদ্দিন খান। উপস্থিত ছিলেন ক্লাব কার্যকরী কমিটির সদস্য জাবেদ হাসেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ (দিলু), মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সরওয়ার হাসান, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম ও শেখ হাছান জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিনোদন সাব কমিটির কনভেনর মঞ্জুরুল হক মঞ্জু। প্রেস বিজ্ঞপ্তি।







