চিটাগাং ক্লাব লিমিটিেড (সিসিএল) দাবা বিভাগ আয়োজিত প্রফেসর ডা. মাহমুদুল হক চৌধুরী স্মৃতি দাবা টুর্নামেন্ট গত ২৩ সেপ্টেম্বর সম্পন্ন হয়। দু’দিনব্যাপী এই দাবা টুর্নামেন্টে আবিয়ান লতিফ দোভাষ চ্যাম্পিয়ন এবং তেহজিব শাহরিয়ার রানার আপ হবার গৌরব অর্জন করেন। এছাড়া সিনিয়র ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ার মো. সাঈয়িদ উল্লাহ, পুরুষদের ক্যাটাগরিতে রশিদ মজিদ ধানিয়া, মহিলা ক্যাটাগরিতে ফারিহা বিনতে রাশেদ, জুনিয়র ১২ উর্ধ ক্যাটাগরিতে আরিজ কাউসাইন এবং অনূর্ধ্ব–২০ ক্যাটাগরিতে ফায়াজ চৌধুরী বেস্ট স্কোর অর্জনকারী নির্বাচিত হন। গত বুধবার প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিএল জেনারেল কমিটির সদস্য ও দাবা বিভাগের মেম্বার ইনচার্জ মো. কামরুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন সিসিএল জেনারেল কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম নান্নু, এডভোকেট সাবরিনা চৌধুরী, কামরুল ইসলাম ও শেখ হাছান জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মরহুম ডা. মাহমুদুল হক চৌধুরী তনয়া ও সিসিএল দাবা সাব কমিটির কনভেনর শায়লা মাহমুদ। উল্লেখ্য টুর্নামেন্ট ডাইরেক্টর ছিলেন ফারহানা মাহমুদ এবং চীফ অরভিটর ছিলেন মো. মহসিন জামাল পাপ্পু। ২২ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে বিভিন্ন বয়সী ৩৭ জন দাবাড়ু অংশ নেন।













