চিটাগাং ক্লাবের ঈদ পুনর্মিলনী

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবের ঈদ পুনর্মিলনী গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সপরিবারে অংশ নেন ক্লাব সদস্যবৃন্দ। চীফ হোস্ট ছিলেন ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ এবং ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদসহ ক্লাব নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

উপস্থিত ছিলেন ক্লাব নির্বাহী কমিটির সদস্য জাবেদ হাশেম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সরোয়ার হাসান টিটু, মো. কামরুজ্জামান লিটন, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ হাছান জামান প্রমুখ। ক্লাব চেয়ারম্যান রাজ শাহাবুদ্দিন বলেন, ঈদ আনন্দ আমাদের মাঝে সম্প্রিীতির বন্ধন অটুট রাখুক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ গণিত বিভাগের প্রথম পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে সহায়তা