চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলের উদ্যোগে অধ্যক্ষ ও একাডেমিক ডাইরেক্টর আমেনা শাহীনের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার স্কুলের এ কে মাহমুদুল হক মিলনায়তনে স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক মুহাম্মদ সৈয়দুল আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, চিটাগাং আইডিয়্যাল ট্রাস্টের চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক, ট্রস্টি প্রকৌশলী মোমিনুল হক, সংবর্ধিত অতিথি ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব আমেনা শাহীন। স্কুলের প্রধান শিক্ষক শাহীদা নাসরিন শিউলীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বায়োগ্রাফি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, নারীদের গৃহকোণে আবদ্ধ না রেখে রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে হবে। সংবর্ধিত ব্যক্তিত্ব আমেনা শাহীন বলেন, আমি মৌলিক চাহিদার অংশ স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করছি। এজন্য সকলের কাছে দোয়া চান যেন তাঁর এই কাজের ধারাবাহিকতা রক্ষা করে দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাস্টিবৃন্দ যথাক্রমে প্রকৌশলী এস এম লোকমান কবির, ডা. আব্দুল্লাহ খান, ডা. আবুল কালাম, ডা. আবু তৈয়ব, নাসরিন হক, অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষিকা দিল আফরোজ খানম, কোতোয়ালী থানা শিক্ষা অফিসার জিয়াউল হুদা সিদ্দিকী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অ্য্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সাংবাদিক সিরাজুল করিম মানিক, স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরুদ্দীন মাহমুদ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমিরুল হোসাইন, সিনিয়র শিক্ষক এস এম এম শিবলী নোমানী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











