চিটাগং ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত সোমবার ফরচুন স্পোর্টস এরেনাতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি গ্রুপে ৩টি করে মোট ২৪টি ইভেন্ট সম্পন্ন হয়। প্রতিটি গ্রুপ থেকে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, জয়েন্ট সেক্রেটারি ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও ফাইন্যান্স ডিরেক্টর মুহাম্মদ শহিদ উল্যাহ্ সেলিম। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।












